রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল করেন রাবি ছাত্রদল নেতৃবৃন্দ। বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ আনন্দ মিছিল করেন তারা।
আনন্দ মিছিলটি বুদ্ধিজীবী চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
সমাবেশে নবগঠিত শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত ভিসি থেকে শুরু করে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীসহ সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে সবোর্চ্চ সহযোগিতা করেছি। বর্তমান বিশ্ববিদ্যালযযের ভিসি সালেহ হাসান নকীব সাধারণ শিক্ষার্থীদের রক্তের সাথে বেইমানি করে। এই প্রশাসনে বসে তথাকথিত কিছু শিক্ষার্থীদের ব্যবহার করে বিভিন্ন ব্যাংক সরকারি প্রতিষ্ঠানে চাঁদার নাম করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিনা এই প্রশ্ন থেকে যায়।
আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাবো আপনারা এই দুর্নীতিগ্রস্ত সালেহ হাসান নকিব স্যার কে প্রশ্ন করবেন তিনি কত টাকা কমিশন খেয়ে এই সুপারিশ দিয়েছেন এবং এটি যদি সত্য হয়ে থাকে তাহলে তার চেয়ার পদ্মা নদীতে ফেলে দিবেন।
ছাত্রদলের আন্তরিকতা, ভদ্র ব্যবহারের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে রুয়ার মত মহড়া দিয়ে রুয়া দখল করে নিব তারই ধারাবাহিকতায় রাকসু দখল করে নিব যদি এরকম পরিকল্পনা থাকে তাহলে অনুরোধ করব আপনারা নিজেদের চোখে পানি দেন।
কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, আমরা আজকের এই নতুন কমিটির প্রতিজ্ঞা করছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল—যা জুলাই-আগস্টের শাহাদাতবরণকারী, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ত্যাগী ও নিষ্ঠার সঙ্গে যারা কাজ করছে তাদের ও সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে এই ক্যাম্পাসে কাজ করব।
সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম,আনন্দ মিছিলে প্রায় ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com