চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে
সভাটি অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
এ সময় বক্তব্য রাখেন,চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ,চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.আদনান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী আমিনুল ইসলাম ।
নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ইন্সপেক্টর সাইফুল ইসলাম, সহ বিজিবি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও উপজেলা আমার দেশ প্রতিনিধি আতিকুর রহমান আশা, অনুষ্ঠিত সভায় মাদক, রাস্তা দখল করে চলাচলের বিঘ্ন ঘটানো, অবৈধ পুকুর খনন, চাঁদাবাজি, বর্ষার জলাবদ্ধতা নিষ্কাশন, গ্রাম আদালত কে শক্তিশালী করনে নাগরিকদের ভূমিকা সর্বোপরি উপজেলার আইন শৃংখলা পরিস্থিতির বিষয় নিয়ে আলোচনা করা হয় ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com