সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে শিমুল মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলার বৈরাগী চর এলাকায় । শিমুল মিয়া বৈরাগী চর গ্রামের কবির মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানান, রোববার দুপুরের দিকে শিমুল বৈরাগী চর খেয়া ঘাটে গোসল করতে যায়। তার আসতে দেরি হওয়ায় আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের খেয়া ঘাটে পানিতে মরে ভেসে উঠেছে। বিকেল পাঁচটার দিকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, শিমুল মিয়া কটিয়াদী সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com