আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২৬ জুলাই শনিবার '২৪ এর জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ শীর্ষক অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি, খুলনাতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার শহীদ সাকিব রায়হানের গর্বিত জননী নুরুন্নাহার বেগম; খুলনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম;খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন; খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান; বিভাগীয় সমাজসেবা কার্যালয়, খুলনার পরিচালক অনিন্দিতা রায়; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিতান কুমার মন্ডল; জেলা সমাজসেবা কার্যালয়, খুলনার উপ-পরিচালক কানিজ মোস্তফা; জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা; জনাব শেখ রাশিদুল ইসলাম, গণ অধিকার পরিষদ; জনাব এ এস এম সাইফুদ্দোহা বাংলাদেশ লেবারস পার্টি; জাস্টিস ফর জুলাই কেন্দ্রীয় সংগঠক জনাব সাইফ নেওয়াজ; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের সহকারী মুখপাত্র রুমী রহমান; জুলাই কন্যা লামিয়া; জুলাই কন্যা সামসুন্নাহার নিশি; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শামীম হোসেন খান, যোবায়েদ শেখ সম্রাট সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, সর্বস্তরের জুলাই যোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানের সাথে ভার্চুয়ালি সারাদেশের সকল জেলা ও উপজেলাকে যুক্ত করা হয়। কেন্দ্রীয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। মাননীয় উপদেষ্টার সাথে সারা বাংলাদেশে একযোগে সকল জেলা ও উপজেলায় লাখো কন্ঠে শপথ পাঠ করা হয়।সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com