আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২৬ জুলাই শনিবার খুলনা ক্লাবে সুন্দরবন ডেল্টা উন্নয়ন উদ্যোগ (SDGi) এবং আরব কন্ট্রাক্টর ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের মধ্যে ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SDGi চেয়ারপার্সন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন SDGi সদস্য সচিব এম এ এন শাহীন।
বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের প্রফেসর ড. শেখ মাহমুদউল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ড. কাজী জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী জাহাঙ্গীর বিশ্বাস, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা।
বিদেশি অংশীদারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরব কন্ট্রাক্টর ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রতিনিধি লি গ্যাং, ঝাং শিয়াওডং ও শি লেং।
বক্তারা প্রকল্পের গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়: “Let the Delta shine. Let the Sundarbans lead the way. এটি কেবল প্রকল্পে বিনিয়োগ নয়, বরং মানুষের মধ্যে, শান্তি ও টেকসই গ্রহে বিনিয়োগ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com