আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার পাইকগাছার ২৫১.২৫ একর মিনহাজ নদী (বদ্ধ) জলাশয়। উপজেলার লস্কর, গড়ইখালী, চাঁদখালী এবং কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের কয়েকটি বিলের পানি নিষ্কাসনের একমাত্র মাধ্যম মিনহাজ নদী।
আষাঢ়-শ্রাবণের অতি বৃষ্টিতে চার ইউনিয়নের কয়েকটি বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাসনের একমাত্র পথ মিনহাজ নদী। জলাবদ্ধতার জন্য কৃষকরা আমন ধানের বীজতলা তৈরি করতে পারছে না।
২৬ জুলাই শনিবার সকালে লস্কর ইউনিয়নের মিনহাজ নদীর পাড়ে খড়িয়া গোড়া বাজারে এব্যাপারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিএম সামছুর রহমান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com