সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘গ্লোবাল এক্সিলেন্স স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠান শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় শুরু হওয়া এই আয়োজনে দেশের বিভিন্ন খাতের গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান (বিজেউসি) সাব্বির আহমেদ রনি। সভাপতিত্ব করেন শিল্পী উন্নয়ন ও কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আসাদুজ্জামান পিয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন হেলাল, চিত্রনায়ক ও প্রযোজক ফিরোজ শাহী, স্কাই টাচ হোমস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফ হোসেন, চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, এশিয়ান সাংস্কৃতিক সোসাইটির উপদেষ্টা অ্যাডভোকেট নূর মোহাম্মদ মাহাবুবুর রহমান, ডন বাসকো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিসেস নাহার চৌধুরী, জাগ্রত ব্যবসায়ী ও জনতার চেয়ারম্যান কবি শিহাব রিফাত আলম, সারা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শেখ মোঃ শাহ কামাল (শ্যামল), গীতিকার ও সুরকার ম. রহমান মিলকী, ‘প্রতিবাদী কণ্ঠ’ পত্রিকার সম্পাদক হাজী মোঃ আজিম মিঞা, পূর্বাচল গ্রুপের পরিচালক ও সিইও এস.এম. মোর্তুজা আলম (বুলবুল) এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুক্তার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সংস্কৃতি ও মানবকল্যাণে তাদের ভূমিকা আরও বিস্তৃত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। পরে দেশের বিভিন্ন পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, সংস্কৃতি, সাহিত্য ও মানবকল্যাণে অবদান রাখার জন্যই আমাদের এই সংগঠন। এই আয়োজন তারই ধারাবাহিক প্রচেষ্টা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com