সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: "জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই" এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে বাগেরহাটের চিতলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় বাংলাদেশ গার্ডেন অ্যাসোসিয়েশন চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মেইন সড়কে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ত্রি পরীক্ষায় বৈষম্য নয় চাই এই দাবি নিয়ে চিতলমারী উপজেলার ৩০ টি কিন্ডারগার্টেন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা সকলের মৌলিক অধিকার। কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা কেন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না — তা আজ প্রশ্নবিদ্ধ। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুযোগ দিতে হবে।
তারা আরও বলেন, সরকারের উচিত অবিলম্বে একটি নীতিমালা প্রণয়ন করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা। বৈষম্য নয়, চাই সাম্য।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশে কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চিতলমারী শাখার সদস্য সচিব, মোঃ আজিজুল হক, বাংলাদেশে কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চিতলমারী শাখা সদস্য, মোঃ ইয়াছিন ফকির, বাংলাদেশে কিন্ডারগার্টেন এসোসিয়েশন চিতলমারী শাখা, যুগ্ম আহবায়ক, রথিন গাইন, সানসাইন বিস্স কেয়ার স্কুল সিনিয়র সহকারী শিক্ষক, নরেন্দ্রনাথ হালদারসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com