আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : “তথ্য অধিকার আইন ২০০৯” বিষয়ে খুলনা পোস্ট মাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল খুলনা সার্কেলের উদ্যোগে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই বুধবার সকালে খুলনা সার্কেল অফিসের সভাকক্ষে উক্ত কর্মশালা শুরু হয়। এতে সার্কেলের অধীনস্থ বিভিন্ন পর্যায়ের ২৮ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে মূল আলোচনা করেন পোস্ট মাস্টার জেনারেল মুহাম্মদ জহুরুল আলম। ‘তথ্যের শক্তি ও বর্তমান বাস্তবতা’ বিষয়ে বক্তব্য রাখেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (তদন্ত) এফ. এম. অলিউজ্জামান।
তথ্য প্রাপ্তির অধিকার ও প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করেন অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল মালেক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণ বিধিমালা নিয়ে আলোচনা করেন সহকারী পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ সুলতান হোসেন।
বাজেট হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ আলম কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com