সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় কাস্টম হাউসে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ এর কাস্টমস হাউস, মোংলা পোর্ট জেটি পরিদর্শন এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টমস হাউস, মোংলার কর্মকর্তা ও সিএনএফ এজেন্টদের সাথে মতবিনিময় সভা করেন।
মঙ্গলবার (২২জুলাই) সকাল ১১ টায় মোংলা কাস্টম হাউস সম্মেলন কহ্মে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান বলেন, আমদানি কার্গো কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পণ্যের দ্রুত নিষ্পত্তিকল্পে পরামর্শ প্রদান করেন। সিএন্ডএফ এজেন্ট, শ্রমিক ও আমদানিকারকের প্রতিনিধির সাথে তাদের কোন সমস্যা রয়েছে কি না তা জানতে চান ও সমাধানকল্পে পরামর্শ প্রদান করেন। মোংলা পোর্ট ব্যাবহারকারীরা মোংলা পোর্ট ব্যাবহার করলে চট্টগ্রাম পোর্টের চাপ কমবে একইসাথে মোংলা পোর্ট বৃহৎর ব্যাবহার বাড়বে এবং স্বাচ্ছন্দে আমদানি-রপ্তানি করতে পাবে।
একইসাথে দেশ ও রাষ্ট্রকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিরবিচ্ছিন্নভাবে বন্দরের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় কাস্টমস পলিসি মেম্বার মোবিনুল কবীর, কাস্টমস ও ভ্যাট প্রশাসন মেম্বার মো: মোস্তাফিজুর রহমান, মোংলা কাস্টমস হাউজ কমিশনার ম. সফিউজ্জামান সহ অন্যান্য কাস্টমস কর্মকর্তা, সিএনএফ এজেন্ট প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাদের প্রশ্নের জবাব প্রদান করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com