আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :২১ জুলাই সোমবার রাতে খুলনা মহানগরীর নিরালা কাঁচাবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা উক্ত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত জাকির বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।
এব্যাপারে কথা হয় খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুমের সঙ্গে ; তিনি উক্ত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং তরঙ্গ নিউজ প্রতিবেদককে বলেন, রাত ৯ টার কিছুক্ষণ পর নিরালা এলাকা থেকে একটি দুর্ঘটনার খবর জানিয়ে থানায় ফোন দেওয়া হয়। রাতে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতালে খবর নিয়ে জানা যায় উক্ত যুবক মারা গেছেন। দুর্বৃত্তরা ছুরিকাঘাত করলে জাকির নামের উক্ত যুবক মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি সানওয়ার আরও বলেন, নিহত জাকিরের মরদেহ পোস্টমর্টেমের কাজ চলছে, তার ভাই খবর পেয়ে থানায় এসেছেন, পোস্টমর্টেমের কাজ শেষ হলে মরদেহ হস্তান্তর করা হবে।
ওসি সানওযার হোসেন বলেন,প্রস্তুতি চলছে ; ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।
নিহত জাকির হোসেন নিরালা আবাসিকের ৬নং রোডের ৩০৬নং প্লটের আবদুস সবুরের রওশন ম্যানশনের তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। স্থানীয়রা জানান, জাকির 'তুলসী পাতা' নামক মশার কয়েলের ব্যবসা করতেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com