মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা: রাজধানীর উত্তরা- তুরাগের ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর গতকাল ও আজ মঙ্গলবার ভোর থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থী, অভিভাবক, পথচারী, স্হানীয় এলাকাবাসী ও উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন। বিমান দুর্ঘটনার পর আজ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই শত শত মানুষ আসছেন দুর্ঘটনায় বিধ্বস্ত ভবনটি দেখতে। গত দুই দিন ধরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় ব্যবস্হা গড়ে তুলেছেন।
সরেজমিন ঘুরে এবং খোঁজ নিয়ে জানা গেছে, আজ ভোর থেকেই উৎসুক মানুষ ভিড় জমাতে শুরু করেন। কেউ বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়াচ্ছেন সামনে দাঁড়াচ্ছেন। তাদের মধ্যে অনেকে আবার ছবি বা ভিডিও ধারণ করছেন। আবার কেউ কেউ ভিডিও লাইফ করছেন। এছাড়া এই স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও আসছেন। গণমাধ্যমকর্মীরা মূল ফটকসহ মেট্রোরেল গোলচক্কর এলাকায় অবস্থান করতে দেখা গেছে। এছাড়া উত্তরা ও তুরাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত সহপাঠীদের জন্য শোক প্রকাশ করছে শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়েছেন ।
এদিকে মাইল স্টােন স্কুলের গেটের সামনে দায়িত্ব পালনরত কমিউনিটি ট্রাফিক পুলিশের সদস্য মোহাম্মদ রফিক ও তুরাগের বাসিন্দা বিল্লাল হোসেন সহ একাধিক ব্যক্তি এই প্রতিবেদককে জানান, সোমবার রাতভরই মানুষের প্রচন্ড ভিড় ছিল। মঙ্গলবার ভোর থেকে এই ভিড় আরও বেড়ে যায়। এই এলাকার মানুষের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থান থেকেও মানুষ ঘটনাস্থলে ছুটে আসছেন।
আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে মাইলস্টোন স্কুল পরিদর্শনে দেখা গেছে, কয়েক হাজার মানুষ স্কুল গেটের সামন এবং গোলচত্বর এলাকায় এসে জড়ো হয়ে সেখানে ভিড় জমিয়েছেন। গতকাল স্কুলের সামনের মাঠে জড়ো হয়েছেন তারা। তাদের পাশে কিছু শিক্ষার্থী জড়ো হয়ে ব্যানার ফেস্টুন হাতে সহপাঠীদের নির্মম মৃত্যুর জন্য দায়ীদের বিচার চাইছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম, ৮ম ও ১০ শ্রেণির ছাত্রী রাফিয়া, জয়া, ফাতেমা, আনোয়ার, কিশোর, নাসির ও বুলবুল জানান, তাদের সহপাঠীর এমন নির্মম মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না। এটি একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা । ছোট ছোট শিশু (শিক্ষার্থীরা) প্রান হারিয়েছেন। কেউ হারিয়েছেন তার গর্ভবতী পিতা- মাতাকে, কেউ হারিয়েছে শিশু সন্তানকে, শিক্ষক - শিক্ষিকা আবার কেউ হারিয়েছে তার অভিভাবককে। এই এক নির্মম পরিহাস। আকাশে বাতাসে পুড়া লাশের গন্ধ। আবার অনেকে অগ্নিদগ্ন হয়ে রাজধানীর ৭/৮ টি সরকারি ও বেসরকারি (বিভিন্ন হাসপাতালে) মৃত্যুর সাথে লড়াই করছেন। অনেক হাসপাতালে অজ্ঞাত লাশ আজো পড়ে আছে বলে আজ খবর পাওয়া গেছে।
অপরদিকে উৎসুক মানুষের ভিড় সামলাতে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। স্কুলের শিক্ষার্থীরাও কয়েক দফায় প্রতিষ্ঠানটির প্রবেশ গেট বন্ধ করে দিয়েছেন। এর মধ্যেই আবার অনেকেই ভেতরে আসা-যাওয়া করতে দেখা গেছে । তবে, তুরাগের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং তার আশপাশ এলাকা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর দখলে। পোষাকে এবং সিভিলে তাদেরকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com