আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি'র দৌলতপুর থানা পুলিশ ১৭ জুলাই বৃহস্পতিবার পাবলা কেশবলাল রোড থেকে মহানগর দায়রা ২১৭৮/২৩, সিআর-৯৯৫/২৩ খুলনা মূলে ১ বছর বিনাশ্রম কারাদন্ড এবং ৭৯ লক্ষ ৮৮ হাজার ১৬৫ টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মোল্লা আকরাম হোসেন (৫৯), পিতা-মোল্লা সোহরাব হোসেন, সাং- পাবলা, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
১৮ জুলাই শুক্রবার কেএমপি হেডকোয়ার্টারের মিডিয়া সেল এর এক বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয় ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com