ইয়ামিন হোসেন. ভোলা: দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতি ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ করছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১ টায় জেলা বিএনপি'র কার্যলয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচির শুরুতে বিক্ষোভ মিছিল পূর্বক এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলার সদস্য সচিব আবদুল কাদের সেলিমের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, যুগ্ন আহ্বায়ক বশির হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ সহ জেলা উপজেলা পৌর যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দরা দেশব্যাপী আইন শৃঙ্খলা অবনতি ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতীয়তাবাদী শক্তির পেছন সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি প্রদান করেন।
সভা শেষে জেলা বিএনপির নেতৃবৃন্দ কে সাথে নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে থেকে যুবদলের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাংলা স্কুল মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে কালিনাথ রায়ের বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ভোলা জেলা যুবদলের হাজার হাজার নেতা কর্মী এতে অংশগ্রহণ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com