সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শ্রদ্ধা, জাতীয় চেতনা ও শোকের আবহে কিশোরগঞ্জের কটিয়াদীতে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় শহরের প্রধান সড়কে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কান্ছন। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সভায় অংশ নেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত বর্বর হত্যাকাণ্ড আমাদের জাতীয় ইতিহাসে এক গভীর ক্ষত। এই শহীদ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কত ত্যাগ ও রক্ত ঝরেছে।
আলোচনা সভায় শহীদদের স্মরণে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com