এমকে ভুইয়া সোহেলঃ টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা তিনটার দিকে উপজেলার কুতুবপুর শাপলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ওই এলাকার মজিবর রহমানের স্ত্রী।
নিহতের পুত্রবধু জানায় , দুপুরে বৈদ্যুতিক পানির পাম্পের তার থেকে গোসলখানা এবঙ সংলগ্ন ঘরটি বিদ্যুতায়িত হয়।প্রতিবেশী এক গৃহবধু পারুল আক্তার আহত হন। তাঁকে দেখতে গিয়ে বৃদ্ধা আমিনা বেগম অসাবধানতাবশত বিদ্যুতায়িত ঘরে স্পর্শ করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় । হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকেরা বৃদ্ধাকে বেগমকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বৃদ্ধা আমেনা বেগমের মৃত্যু হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com