বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আখাউড়া উপজেলা ও পৌর মহিলা দলের বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস।এছাড়া বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
প্রাকৃতিক প্রতিকূলতা—ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হাজারো নারী নেত্রী ও কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে নারী জাগরণে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com