আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ( ৫ জুলাই সকাল থেকে ৬ জুলাই সকাল পর্যন্ত সময়ের মধ্যে ) ডেঙ্গু রোগে আক্রান্ত অনিমা নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
৬ জুলাই দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডাঃ খান আহমেদ ইশতিয়াক উক্ত তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার ( ৫ জুলাই) সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লাহাটের অনিমা নামের ৫ বছরের একটি শিশু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে এপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩ জন রোগীর মৃত্যু হলো।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com