আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১ জুলাই মঙ্গলবার বেলা ১ টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকা থেকে মোঃ ওমর ফারুক নামের এক ব্যক্তিকে ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওমর ফারুক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটির বাসিন্দা মোঃ মশিয়ার রহমানের ছেলে।
ইয়াবাসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিষয়টি কেএমপি'র মিডিয়া সেলের সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ ১ জুলাই বিকালে তরঙ্গ নিউজকে নিশ্চিত করেছেন।
এব্যাপারে কেএমপি'র হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, "দুপুরে আমাদের থানা পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে একটি বড় মাদকের চালান খুলনা হয়ে ঢাকা যাবে। এমন সংবাদের ভিত্তিতে আমারা থানা এলাকায় চেকপোস্ট বসায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমাদ পরিবহন থেকে যাত্রী ওমর ফারুক নেমে যাওয়ার চেষ্টা করে। এসময়ে তার গতিরোধ করলে সে ভয় পেয়ে যায়। তখন তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ তাকে হেফাজতে নেওয়ার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।
অবশ্য, সে এ ব্যবসার সাথে জড়িত অনেকের নাম বলেছে, তদন্তের স্বার্থে তাদের নাম বলতে তিনি ( ওসি) অপারগতা প্রকাশ করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com