আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী রফিকুল ইসলামকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা । ৩০ জুন সোমবার রাত ৯ টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম রূপসা ইস্পাহানি গলির বাসিন্দা শাহজাহান সরদারের ছেলে। তিনি এক সময় আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন। বর্তমানে তিনি রূপসা ক্ষুদ্র সমবায় সমিতিতে চাকরি করেন।
এলাকাবাসী জানান , আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শিবির সন্দেহে অনেক নিরীহ ছাত্রকে নির্যাতন করেছে রফিকুল। অনেককে মারপিট করে পুলিশে ধরিয়ে দিয়েছে। তাকে মাদ্রাসা এলাকায় ক্ষুব্ধ মানুষ মারপিট করে পুলিশকে খবর দেয়।
এব্যাপারে ১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে কথা হয় খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুমের সঙ্গে তিনি তরঙ্গ নিউজ প্রতিবেদককে বলেন , স্থানীয় জনতা রফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
রফিকুলের রাজনৈতিক পরিচয় আপনি কি পেয়েছেন জানতে চাইলে ওসি সানোয়ার বলেন, সে যখন আলিয়া মাদ্রাসায় পড়তো, সেসময় ছাত্রলীগের সঙ্গে জড়িত হয়ে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের অনেক হয়রানী করেছে।
তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা সে খোঁজ-খবর নেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হচ্ছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com