খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।
৩০ জুন সোমবার সকালে এলপি গ্যাস ভর্তি একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দিলে উক্ত দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হন।
নিহতরা হলেনহোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু।
পুলিশ জানায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রায়হান নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩), নগেন্দ্রনাথ সরকার (৭৫) ও জুয়েল বাবু নামের আরও পাঁচজনকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জুয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ ( ওসি) খায়রুল বাশার জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে, চালক পালিয়ে গেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com