জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ জুন) সকালে বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।
নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দেবে এনসিপি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস পালন করবে এনসিপি। ১ থেকে ৩০ জুলাই দেশব্যাপী পদযাত্রা করবে দলটি। এর নাম হবে দেশ গড়তে জুলাই পদযাত্রা। প্রথম দিন শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে কর্মসূচি।
এর আগে, গত ১১ মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর জানানো হয়, জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com