রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: তরুণ প্রজন্মের ভাবনাকে মাথায় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। যে ৩১ দফার মধ্যে রয়েছে বাংলাদেশের মুক্তিকামী মানুষের কথা । যে ৩১দফায় রয়েছে কৃষক শ্রমিক দিনমজুর, শিক্ষক ছাত্র সহ সকল আইনজীবীদের কথা৷ অর্থাৎ সামগ্রিক বাংলাদেশের প্রতিচ্ছবি হচ্ছে তারেক রহমান ঘোষিত ৩১ দফা ।
শনিবার নেত্রকোণার দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। দুপরে জেলা পরিষদ অটোটরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনােয়ারুল হক।
উদ্বোধন শেষে উপজেলা বিএনপি‘র আহবায়ক মো. জহিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং পৌর বিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গণি‘র সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপি‘র সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হেলালী, জেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক, এডভোকেট মো. মাহফুজুল হক, মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সদস্য সচিব আব্দুল আওয়াল, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ প্রমুখ।
বিকেলে ২য় অধিবেশনে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পরে সবার সম্মতিক্রমে জহিরুল আলম ভূঁইয়া কে সভাপতি ও আব্দুল আউয়াল কে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি এবং আতাউর রহমান ফরিদ কে সভাপতি ও হারেজ গণিকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষনা করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com