সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলার "গ্লোবাল ডে অব অ্যাকশন" পালন উপলক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) উপজেলার মিঠাখালী বাজারে সুন্দরবন রক্ষায় আমরা সহ কয়েকটি সংগঠনের উদ্যোগে এ সাইকেল র্যালির আয়োজন করে। কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলন, জার্মানিতে ইউএনএফসিসিসি এর ইন্টারসেশনাল এবং স্পেনে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক অর্থনৈতিক সম্মেলন’র প্রেক্ষাপটে এ "গ্লোবাল ডে অব অ্যাকশন" পালন করা হয়। সাইকেল র্যালির উদ্বোধনে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা মোঃ নাজমুল হক। র্যালির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা জানে আলম বাবু. মোঃ হাছিব সরদার, মারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, আরাফাত আমিন দূর্জয় প্রমূখ।
এ সময় সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ গণমাধ্যমের কাছে বলেন জলবায়ু পরিবর্তনকে মানবাধিকার হিসেবে গণ্য করতে হবে। ঋণ নয় আমরা জলবায়ু ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাই। আমরা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন, লবণাক্ততা ও জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। পৃথিবীর রক্তক্ষরণ বন্ধে গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থ পর্যন্ত সম্পদগুলিকে একত্রিত করে দায়িত্বশীলতার সাথে বন্টন সহ পরিবেশ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি ও জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com