খুলনা ব্যুরো : ২৭ জুন শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন রূপসা টোল প্লাজার সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় আল মামুন (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। স্থানীয় জনগণ উক্ত পথচারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আল মামুন রূপসা উপজেলার জাবুসা এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি মাথায় এবং বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু মৃত্যুবরণ করেন। তিনি পেশায় একজন চা দোকানদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা টোল প্লাজা সংলগ্ন চায়ের দোকানদার আল মামুন জাবুসা জেমিনি সী ফুড -- এর পিছনে পাওয়ার প্লান্ট এর কাছে রাস্তা পারাপারের সময় উল্টো পথে আসা প্রাইভেট কার এর চালক তাকে গাড়ি চাপা দিয়ে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনগণ মোটরসাইকেল চালিয়ে লবণচরা থানাধীন সাচিবুনিয়া পেট্রোল পাম্পের কাছে গিয়ে প্রাইভেট কারটির গতি রোধ করে এবং প্রাইভেট কারের চালকসহ গাড়ি আটক করে।
রূপসা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালকসহ গাড়িটি বর্তমানে লবণচরা থানায় আটক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com