মতিন রহমান, মাগুরা: মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাগুরার আয়োজনে মঙ্গলবার (২৪জুন) দুপুরে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর কালী প্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. সেলিম রেজা, শত্রুজিৎপুর কালী প্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
মাগুরা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারীর সভাপতিত্বে উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় নিরাপদ ও অস্বাস্থ্যকর খাদ্যের ভালো ও খারাপ দিক নিয়ে নির্দেশনামূলক আলোচনা করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com