আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২১ জুন শনিবার জেলা প্রশাসন, খুলনা এর আয়োজনে খুলনা জেলার ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের 'স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স' এর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
অধিবেশনে সভাপতিত্ব করেন জনাব বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক, স্থানীয় সরকার, খুলনা।এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজ্জামান আরিফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ আনোয়ার সাদাত,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। উল্লিখিত কোর্সে অংশগ্রহণ করেন খুলনা জেলার ৯ (নয়) উপজেলার সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com