অন্তর্বর্তী সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ শুক্রবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ অভিযোগ করেন।
সারজিস আলম লেখেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সীমাবদ্ধতা হলো- উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ; অনেক ক্ষেত্রে তারা একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট।’
এনসিপির এ নেতা কোন বিভাগকে ইঙ্গিত করেছেন তা স্পষ্ট করেননি। তিনি সম্ভবত চট্টগ্রাম বিভাগকে ইঙ্গিত করেছেন। কেননা, এ বিভাগ থেকেই সবচেয়ে বেশি উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com