মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে "বৃক্ষরোপন কর্মসূচি" পালন করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আফরোজ নওশাদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক রাফসান রোমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল রহমান ফয়সাল, পৌরসভার ২ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নোমান আল নওশাদ, পৌর ছাত্রদল নেতা নাদিম আহমেদ, কলেজ ছাত্রদল নেতা সজিব, রেদোয়ান প্রমূখ।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ছাত্রদলের এই বৃক্ষরোপণ কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিচালিত হবে। কর্মসূচিতে ফলের গাছ,ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছ রোপন করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com