মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে শুভ সংঘ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
রবিবার (১৫ জুন) দুপুরে শুভ সংঘের আয়োজনে ঈশ্বরগঞ্জ পৌর কবরস্থান চত্বরে খেজুর গাছ, কৃষ্ণচূড়া গাছ, কাটবাদাম গাছ, সজনে গাছ, আনার, মালটা , পেঁপে, মেহেগনি, অর্জুনসহ নানা জাতের বৃক্ষ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বনরাজ হর্টিকালচার নার্সারীর সত্ত্বাধিকারী মহরম আলী, শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আহসানুল হক দিদার, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শাকিল, প্রচার সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সহ সাংগঠনিক সম্পাদক সায়মন আহমেদ , রক্ত সেবা বিষয়ক সম্পাদক লিপসন আহমেদ হিমেল, ক্রীড়া সম্পাদক রাসেল আহমেদ, অন্তর, সাকিব মিয়া প্রমুখ।
বৃক্ষরোপন শেষে বসুন্ধরা শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আহসানুল হক দিদার বলেন, ‘বাংলাদেশের সব জায়গায় বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা বৃক্ষরোপন কর্মসূচী পালন করছে তারই ধারাবাহিকতায় এবং ঋতু বৈচিত্র্যের ইতিবাচক প্রভাব আনয়নের লক্ষ্যে ঈশ্বরগঞ্জ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com