চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের টাপপুর গ্রাম থেকে ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ০১টি মোটরসাইকেল জদ্ব করে (৫৯ বিজিবি)মহানন্দা ব্যাটালিয়ন।
৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে (১১ জুন) বুধবার দুপুর ৩টার সময় জানায় আজ বুধবার সকাল ১১টার সময় গোপন তথ্যের ভিত্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় কিরণগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/১-এস হতে ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের টাপপুর গ্রামের পাঁকা রাস্তার উপর যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে তেলের ট্যাংকির পার্শ্বে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে ও মোটরসাইকেলটি (Apache RTR 160CC) জব্দ করে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃত মালামাল শিবগঞ্জ থানায় মামলা রুজু করে হস্তান্তর করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com