এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: 'এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে' স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আচারগাঁও ফাজিল মাদ্রাসায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ১ম ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ঈদের ৩য় দিনে মাদ্রাসা প্রাঙ্গণ পরিনত হয় সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের মিলন মেলায়।
আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হাই এর সভাপতিত্বে ও মাদ্রসার সহকারী শিক্ষক সাঈদ আহমদ এবং সাবেক শিক্ষার্থী তরিকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আচারগাঁও ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, বিডিপি'র চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নান্দাইল আসনের সমর্থিত প্রার্থী এডভোকেট আনোয়ার হোসেন চান মিয়া, তিনি তার বক্তব্যে মাদ্রাসার শিক্ষাব্যবস্থার উন্নয়নে সকালে সহযোগিতা কামনা করেন। এর আগে সভাপতি বক্তৃতায় মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হাই অনুষ্ঠান আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
এ সময় মাদ্রাসা বর্তমান শিক্ষক, গভর্নিং বডি সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক সহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ মুলক বক্তব্য দেন। বক্তব্যকালে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানের প্রথম পর্বে, ঈদের ২য় দিনে ব্যাচ ভিত্তিক দল নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ২০১৮ ব্যাচ রানারআপ এবং ২০১৫ ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলে মুল অনুষ্ঠানে প্রধান অতিথি হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। একই সাথে মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com