ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা রফিক মেম্বারের বিরুদ্ধে সেনাবাহিনীর দুই সদস্যের বসতবাড়ীতে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ইউপি সদস্য রফিক পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি। সোমবার দুপুর দুইটার দিকে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামের সেনাসদস্য তরিকল (২৫) এর সাথে সরকারি চাকরি করে সেই সুবাদে ৫ লক্ষ টাকা চাদা দাবি করেন।
চাঁদার টাকা দিতে অশিক্ষিত জানালে একই গ্রামের বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকের এক পর্যায়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সেনাসদস্য বাসায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে। এ সময় সেনা সদস্য তরিকুল পরিবার-পরিজন নিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। বাড়িতে থাকা গরু ছাগল হাস মুরগী আগুনে পুড়ে মারা যায়।
এলাকাবাসী পুঠিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাসদস্য তরিকুল ইসলাম সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রফিকুল আমার বাসায় এসে বিভিন্ন সময় চাঁদে দাবি করে কারণ আমি সরকারি চাকরি করি । এই সুবাদে তারা আমার থেকে চাঁদা দাবি করে। আমি চাঁদা না দেওয়াই আমার বাড়িতে হামলা চালায় এবং দেশীয় অস্ত্র নিয়ে তারা অকট্য ভাষায় গালাগালি করেন। সেই সাথে আমাকে পেলেও মেরে ফেলার হুমকি দেয় । আমি জান বাঁচাতে পালিয়ে থাকি। ভুক্তভোগী সেনা সদস্যের পিতা আব্দুল হান্নান বলেন, রফিকের সাথে আমার কোন দ্বন্দ্ব নাই তবুও কেন আমার বাসায় পেট্রোল দিয়ে বাড়ি পুড়িয়ে দিছে এবং সেনাবাহিনীতে চাকরি করা আমার ছেলেকে নিয়ে প্রাণ বাঁচাতে চাতালের উপর লুকিয়ে ছিলাম। সেই সময় রফিকুল অকাট্ট ভাষায় গালাগালি করেন এবং বলেন সেনাবাহিনীর চাকরি করে তরিকুল কে ধরে নিয়েই তাকেও আজকে সাইজ করব। আমি এই ঘটনার সুস্থ তদন্ত ও বিচার চাই।
পুঠিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত)) দুলাল হোসেন জানান, বিরালদহ হাতিনাদা গ্রামে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশও সেখানে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একটি অভিযোগ পেয়েছি। আমাদের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে একই ঘটনায় হামলা ও লুটপাটের স্বীকার হয়েছ স্বীকার হয়েছেন ওপর সেনা সদস্য আলামিন ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ইউপি সদস্য রফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com