পঞ্চগড় জেলা সংবাদদাতাঃ আল মাহমুদ দোলন: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনই এনসিপির প্রত্যাশা, তবে তার আগে দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, মৌলিক সংস্কার বাস্তবায়ন এবং বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের সংস্কার অপরিহার্য।
সোমবার (০৯ জুন) দুপুরে পঞ্চগড়ের ৩টি উপজেলায় সংগঠনের নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। এসময় দলটির আরেক মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন। তবে, তিনি গণমাধ্যমের সাথে কোন কথা বলতে না চাইলেও সংস্কার, নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সার্জিস।
আগামীর বাংলাদেশে যে কাঠামোগত সংস্কার যে সংস্কার গুলো নিয়ে আমরা যে স্বপ্ন দেখি সেই শব্দগুলোর যে বাস্তবায়নের দিকে সেগুলো নিয়ে অগ্রসরের হয়ে আমরা যে চাই স্বচ্ছ এবং সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি।
তার পূর্বে যেন দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া দেখতে পাই। মৌলিক সংস্কার গুলোর বাস্তবায়ন দেখতে পাই। এবং নির্বাচনকালীন যে সংস্কার গুলো প্রয়োজন, যেমন বিচার বিভাগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এই সংস্কারগুলো যেন হয়ে যায়। আমরা প্রত্যাশা করছি। আমরা যেন আগামীর বাংলাদেশে
যেকোনো নির্বাচনে আর যেনো পেশী শক্তি কালো টাকা অপব্যবহারের দৃশ্য আর না দেখি। আমরা প্রত্যাশা করবো ভোট চুরির যে রাজনীতি , ব্যালট বক্স ভর্তি করার রাজনীতি, ভোটকেন্দ্র দখলের যে রাজনীতি এটা যেনো আর কোনো নির্বাচনে দেখতে না হয়।
এ সময় সারজিস বলেন, আগামীর বাংলাদেশের কোন নির্বাচনে পেশীশক্তি, কালো টাকা, ক্ষমতার অপব্যাবহারের দৃশ্য যেন আর না দেখতে হয় ভোট চুরির রাজনীতি, ব্যালট বাক্স ছিনতাইয়ের রাজনীতি, ভোটকেন্দ্র দখলের রাজনীতি, এই উদাহরনগুলো যেন বাংলাদেশে আর কখনো ফিরে না আসে, অন্তবর্তীকালিন সরকার এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী যেন তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেয় এটাই এনসিপি'র প্রত্যাশা।
তিনি আরো জানান, আগামীর নির্বাচনকে সামনে রেখে দলের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া, জেলা উপজেলা কমিটি গঠন এবং আগামীর বাংলাদেশে প্রাসঙ্গীক হয়ে ওঠার প্রথম শর্ত হিসেবে প্রতিটি দোড়গোড়ায় মানুষের কাছে যাওয়া সহ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের লক্ষে ব্যাস্ত সময় পার করছেন নেতা কর্মীরা। তারই অংশ হিসেবে আজ নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে অংশ নিতে দলটির এই দুই মূখ্য সংগঠক আজ জেলার পঞ্চগড় সদর, বোদা ও আটোয়ারী সহ মোট ৩টি উপজেলায় ব্যাস্ত সময় কাটান সারজিস আলম।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com