আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় খানজাহান আলী থানা পুলিশ গত ৪ জুন বুধবার রাতে পথের বাজার চেকপোস্ট হতে মাদক কারবারি নুরুজ্জামান শেখ (২৬), পিতা-মোঃ রুস্তম শেখ, সাং-পয়গ্রাম, থানা- ফুলতলা, জেলা-খুলনাকে ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৬ জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে কেএমপি'র মিডিয়া সেল এর এক বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য জানানো হয় ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com