সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে । আজ বৃহস্পতিবার (০৫জুন) সকালে মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ ও মোংলা উপজেলা জেলে সমিতির যৌথ আয়োজনে পরিবেশ দিবসে অবস্থান কর্মসূচি পালিত হয়।
বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, হোক প্লাস্টিক দূষণের অবসান” শ্লোগানে এ বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
পরিবেশ দিবসে অবস্থান কর্মসূচিতে মোংলা উপজেলা জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডলের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ।
প্লাস্টিক দূষণ প্রতিরোধ করি, পরিবেশ সম্মত বিশ্ব গড়ি। প্রতিবছর ১১ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য জলজ পরিবেশে প্রবেশ করে। যা জীববৈচিত্র ও মানব স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করে। প্লাস্টিক পলিথিন দূষণের ফলে সুন্দরবনের প্রাণ পশুর নদীর জলজপ্রাণী বিশেষ করে মাছের মারত্মক ক্ষতি হচ্ছে। দূষণের ফলে সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে মাছের আকাল দেখা দিয়েছে বক্তৃতায় বক্তারা এসব কথা বলে।
এসময়ে সার্ভিস বাংলাদেশ'র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন,নাগরিক সমাজের জানে আলম বাবু, সুমন রানা, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, শাহাদত ব্যাপারী, মোঃ জাহিদ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com