সুমন,স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় টহল জোরদার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
আজ বুধবার (৪ জুন) সকালে কোস্ট গার্ডের নেভিগেশন কর্মকর্তা বিসিজিএস স্বাধীন বাংলা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকান্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছে।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা,খুলনার রুপসা, কয়রা, নলিয়ান, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ,খেয়া,ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট,নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।
দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।
কোস্ট গার্ডের এ কার্যক্রম ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ উল-আযহা পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে বলেও জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com