আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় মিছিল করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ৪ জুন বুধবার দুপুরে খুলনার নিজ খামার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
কেএমপি'র লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেছেন।
ওসি তৌহিদুজ্জামান বলেন, বুধবার দুপুরে নিজ খামার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান। পরে তাকেও আটক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অপর ১২ জনকে থানায় আনা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com