ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ‘তামাক কোম্পানীর কূটকৌশল উন্মোচন করি,তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রালি শেষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন,ওসমানপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জামিরুল ইসলামসহ অনেকে।
এসময় স্কুল কলেজের শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com