আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : দৌলতপুর থানা পুলিশ ২৬ মে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিআর নং-২৫৭/১৮, এসসি-৮৪২/১৮; (খুলনা সদর) মূলে ০৮ মাস বিনাশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমাণ ৪ লক্ষ ৬০ হাজার অর্থদন্ডপ্রাপ্ত আসামী শেখর কুমার সাহা, পিতা-মৃত: মধুসূধন সাহা, সাং-এমডি হাউজ মহাসিন মোড়, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কেএমপি হেডকোয়ার্টারের মিডিয়া সেল এর এক বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য জানানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com