এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইল উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার (২৫ মে) বেলা ১১টায় সময় সেবা গ্রহীতাদের জন্য উদ্যান মায়াবনে ভূমি সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতে ইসলামের আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান খোকন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল বাজার কমিটির সভাপতি হাফেজ মোঃ শফিকুল ইসলাম, সেবা গ্রহিতা মোঃ হাফিজ উদ্দিন, ভূমি সহকারী কর্মকর্তা ফিরুজ আহম্মেদ সহ প্রমুখ।
এসময় নান্দাইল উপজেলা ভূমি অফিস সহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৩দিন ব্যাপী এই মেলা চলবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com