এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটায় উপজেলার মুজাহিদ কমপ্লেক্সে মাওলানা মোঃ ফিরোজ আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এম এ ইউসুফ আলী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ)মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি এইচএম আবু তাহের খান।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, রাঙ্গাবালী, ছোটবাইশদিয়া, বড়বাইশদিয়া চরমোনন্তাজ, চালিতাবুনিয়া, মৌলবী ইউনিয়নের ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com