ব্যুরো রাজশাহীঃ পুঠিয়ায় সাব-রেজিস্টার অফিসের সাবেক অফিস সহায়ক শফিকুল ইসলাম আজ সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বারইপাড়া গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে ও পুঠিয়া দলিল লেখক, ষ্ট্যাম্প ভেন্ডার শরিফুল ইসলাম শরিফ এর বড় ভাই। মৃতকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। পারিবারিক ভাবে জানা যায় তিনি কয়েকবছর থেকে ডায়াবেটিস রোগে ভূগছিলেন সেই সাথে কিছু দিন থেকে বুকেও ব্যাথা ছিল।
মরহুম শফিকুল ইসলাম ২০২৪ সালে পুঠিয়া সাবরেজিস্টার অফিস থেকে চাকরি জীবন শেষ করেন। তাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসেছে। বুধবার (১৪ মে) বাদ আছর জানাজা শেষে দাফন সম্পূর্ণ হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com