নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া: আজ সকাল ৮ টা ৩০ মিনিটে মালয়েশিয়ার Perak রাজ্যের Teluk Intan এ এক মর্মান্তিক দুর্ঘটনায় ফেডারেল রিজার্ভ ইউনিটের (FRU) ৮ জন কর্মী নিহত হয়েছেন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন।
পাথর বোঝাই একটি লরির সাথে চালকসহ ১৫ জন FRU কর্মী বহনকারী একটি গাড়ির মধ্যে দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনাস্থলে ৮ জন মারা যায় এবং বাকি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য তালুক ইন্টান হসপিটালে পাঠানো হয়েছে । হতাহতদের সংখ্যা আরো বাড়তে পারে ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com