নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টার: যশোরের শার্শায় সিমেন্ট বোঝায় চলন্ত ট্রাকে বেনাপোল গামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাক চলক ও হেলপার আহত হয়েছেন।
রবিবার (১১ মে) বিকাল ৪ টার দিকে উপজেলার নাভারন- সাতক্ষীরা সড়কের রেলক্রসিং এর উপর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি এসে ধাক্কা মারে।পরে ট্রাকটি ছিন্নভিন্ন অবস্থায় পড়ে যায় ও বেত্রাবতী এক্সপ্রেস চাইনচুত না হলেও ইন্জিন বিকল হয়ে থেমে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে ট্রাকের চালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে হেলপার কওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে যশোর মেডিকেল কলেজে রেফার্ড করে ও ড্রাইভার মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বেত্রাবতী এক্সপ্রেস বিকেল ৫.৩০টায় খুলনায় উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ইন্জিন বিকল হওয়ায় ২ ঘন্টা সময় বিলম্ব হতে পারে। এই মূহুর্তে ট্রেনের ইন্জিনের কাজ চলমান রয়েছে বলে তিনি জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com