নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি(বিসিডিএস) যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া শাখার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১১ মে) সকাল ১০ টায় বাগআঁচড়া হাইস্কুল মার্কেটে সমিতির নিজস্ব ভবনে বিসিডিএস বাগআঁচড়া শাখার সভাপতি ইমরুল হাসান হিরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা শাখার সভাপতি এম এ জামাল উদ্দীন বিলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর জেলা শাখার সহ সভাপতি সিরাজুল ইসলাম ও শান্তি,সদস্য হেলাল উদ্দিন ও বাবলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাভারণ বিসিডিএস এর সহ সভাপতি নুরুল আমিন,সাধারণ সম্পাদক মহসিন রেজা,কোষাধ্যক্ষ জামাল উদ্দীন সহ বাগআঁচড়া বাজারের সকল ঔষধ ব্যবসায়ীবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com