নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের বেনাপোলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইসমাইল হোসেন (১৭) নামে এক মটর শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১১ মে) সকাল ১০ টার দিকে যশোর- বেনাপোল মহাসড়কে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন হোসেনের ছেলে। সে বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থিত সাদ্দাম হোসেনের মটরসাইকেল গ্যারেজের শ্রমিক।
স্থানীরা জানান, বেনাপোল থেকে যশোর অভিমুখে যাওয়া ধানবোঝাই একটি ট্রাক্টরের সাথে বাইসাইকেল আরোহী গ্যারেজ শ্রমিক ইসমাইল হোসেন মুখোমুখি সংঘর্ষে হলে সে পড়ে গিয়ে চাকায় পিস্ট হয়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
নাভারন হাইওয়ে ফাঁড়ির অফিসার্স ইনচার্জ (ওসি)রোকনুজ্জামান জানান,ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com