পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক মামলার আসামি যুবলীগ নেতা মো. আল-মামুন হাওলাদার কে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। শনিবার (১০ মে) পিরোজপুর জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
থানা ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার (০৯ মে) গভীর রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ওই যুবলীগ নেতার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আওয়ামী সরকার থাকা অবস্থায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল বলেও জানা গেছে।
গ্রেফতারকৃত, মামুন হাওলাদার (৪০) উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের কলারদোয়ানিয়া গ্রামের মো. আব্দুর রহমান হাওলাদারের ছেলে। তিনি একই ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মামুন হাওলাদারের বিরুদ্ধে নাজিরপুর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। দায়ের হওয়া সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com