আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি'র দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম ৯ মে শুক্রবার রাতে আঞ্জুমান রোড থেকে জিআর-৫৫/২৩, দৌলতপুর ০৪(৪)২৩, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ সালের ৩৬(১) ১০ (ক) এর পরোয়ানাভূক্ত ২ বছর সশ্রম কারাদন্ড এবং ৩২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী আলম শেখ ওরফে শেখ মোহাম্মদ আলম, পিতা-শেখ মোঃ কালাম, সাং-আঞ্জুমান রোড, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
১০ মে শনিবার কেএমপি'র মিডিয়া উইং এর সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লিখিত তথ্য জানানো হয় ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com