আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : আকষ্মিক অগ্নিকান্ডে শুধু ঘর-বাড়ীই পুড়ে ভষ্মিভূত হয়নি; অগ্নিদগ্ধ হয়েছেন বয়ঃবৃদ্ধ রাশিদা ও প্রতিবন্ধী সন্তান। অসহায় পরিবারটির সুষ্ঠু চিকিৎসা সেবা, নতুন করে গৃহনির্মাণ ও জীবিকা নির্বাহের যাবতীয় দায়িত্ব ভার কাঁধে তুলে নিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
খুলনা মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা কালিবাড়ীর কার্তিককুলে বুধবার( ৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বৃদ্ধা রাশিদা বেগমের ও তার প্রতিবন্ধী দুই ছেলে বাদল (৫০) ও মান্নান (৪৫) এর আশ্রয়স্থল আগুন লেগে পুড়ে যায়। পুড়ে যায় ঘর-বাড়ি ও আসবাবপত্র। প্রতিবন্ধী এক সন্তানকে নিরাপদে বের করতে পারলেও আরেকজনের মুখ মন্ডল ও শ্বাসনালী দগ্ধ হয়।
অসহায় পরিবারটি চিকিৎসা সেবা না পেয়ে সারারাত খোলা আকাশের নিচে কাটিয়েছিলেন। এমন তথ্য পেয়ে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তাৎক্ষনিকভাবেই তার প্রতিনিধি পাঠিয়ে নিজ অর্থায়নে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন। রোগী দুইজন এখনও শঙ্কামুক্ত নয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তাদের।
এছাড়া উক্ত অসহায় পরিবারের ঘর নির্মাণ করে দিবেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল।
তাৎক্ষনিকভাবে পরিবারটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মিতুল মোড়ল, নারী নেত্রী সালমা বেগম ও মদিনা হাওলাদার প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com